মেঘনায় জালসহ বেলে মাছের পোনা জব্দ

চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (প্রথম সংশোধিত) এর আওতায় শনিবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ কোস্ট গার্ড এবং সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর, চাঁদপুর সদর এর যৌথ উদ্যোগে মেঘনা নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ সময় ১টি বেহুন্দি, ১১ টি মশারি জাল ও ৪৫০০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। একই সময় জব্দ করা হয় ৬০ কেজি বেলে মাছের পোনা।

মোবাইলকোর্টে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান সরকার, চাঁদপুর সদর জ্যেষ্ঠ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তানজিমুল ইসলাম, সদর মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মোঃ জামিল হোসেন, কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের পেটি অফিসার মোঃ মনির হোসেন এবং কোস্ট গার্ডের অন্যান্য সদস্যরা।

পরবর্তীতে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এবং জব্দকৃত ৬০ কেজি বেলে মাছের পোনা গরিবদের মাঝে বিতরণ করা হয়।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম