চাঁদপুর: মুক্তিযুদ্ধের বিজয় মেলায় সাংস্কৃতিক পরিষদের ব্যবস্হাপনায় ব্রতচারী নৃত্য বাংলাদেশ ছায়ানট ভবন ঢাকার ব্রতচারী নৃত্য ও নারায়ন হাওয়াইন গীটার পরিষদের মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় মুক্তিযুদ্ধের বিজয় মেলার বঙ্গবন্ধু মঞ্চে ব্রতচারী নৃত্য পরিবেশন করা হয়। নৃত্যানুষ্ঠানের পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধের বিজয় মেলার চেয়ারম্যান বীর যুদ্ধাহত মুক্তিযুদ্ধা এম এ ওয়াদুদ।
মহা সচিব হারুন আল রশিদ। সঞ্চালনায় ছিলেন সাংস্কৃতিক পরিষদের আহ্বায়ক তপন সরকার। ব্রতচারীর শিল্পীদের মাঝে মুক্তিযুদ্ধের বিজয় মেলার স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। নৃত্য ও সংগীতে ছিলেন শামীমা ফেরদৌস, শ্রাবনী, স্মিতা, ত্রধারা, লাবন্য, সায়ান্হ, সুপ্রভা, ঐশি, নিলয়, সিফাত, ইফর, পুস্প। লাঠি নৃত্যে ছিলেন দ্বীজু ও তাজু।
রাত ৮ টায় মুক্তিযুদ্ধের বিজয় মেলার সাংস্কৃতিক পরিষদের ব্যবস্হাপনায় নারায়নগঞ্জ হাওয়াইন গীটার পরিষদের মনোঙ্গ গীটার বাজানো মাধ্যমে সূরের ঝংন্কার তুলে ধরা হয়। অনুষ্ঠানের শুরুতে হাওয়াইন গীটার পরিষদের শিল্পীদের হাতে মুক্তিযুদ্ধের বিজয় মেলার স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। অংকন রানার পরিচালনায় গীটারে গানের সূর তুলেন অ্যাডঃ শ্রাবণী দত্ত জয়া, নাজিম রেজা, শফিকুর রহমান জুয়েল, শফিউল্লাহ খোকন ও অংকন রানা।
ফম/এমএমএ/



