মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

মতলব উত্তর  (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের নবগঠিত ২০২৩ কার্যকরি মেয়াদের কমিটির সভাপতি ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক আরাফাত আল-আমিন সহ অন্যান্য সদস্যগণ দায়িত্ব গ্রহণ করেছেন।

শুক্রবার (৩০ ডিসেম্বর) সকালে আয়োজিত এক সাধারণ সভায় দায়িত্ব হস্তান্তর করেন আহ্বায়ক রাকিবুল ইসলাম সোহাগ, সদস্য সচিব মমিনুল ইসলাম সহ আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ। পরে নতুন কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে বরণ করা হয়।

সভায় সভাপতিত্ব করেন আহ্বায়ক রাকিবুল ইসলাম সোহাগ। বক্তব্যে তিনি বলেন, অনেক চড়াই উৎরাই পেরিয়ে আমরা মতলব উত্তর উপজেলা প্রেসক্লাব প্রতিষ্ঠা করেছিলাম। হাটি হাটি পা পা করে আজ তা সফলতার হাতছানি দিচ্ছে। সকলের সহযোগীতায় এবং আন্তরিকতায় মতলব উত্তর উপজেলা প্রেসক্লাব আরো এগিয়ে যাবে। তিনি আরও বলেন, আজ নতুন কমিটির হাতে দায়িত্ব প্রদান করা হল। আমি আশা করি আগামীতে তারা আরো ভালো কিছু করবেন এবং প্রেসক্লাব উন্নয়ন আন্তরিকতার সাথে কাজ করবেন।

সভার সঞ্চালক সদস্য সচিব মমিনুল ইসলাম বলেন, প্রেসক্লাব নিয়ে একটি মহল অপপ্রচার করতে চেয়েছিল। কিন্তু তারা সফল হয়নি। প্রকৃতভাবে যারা এই প্রেসক্লাবের মঙ্গল চান তারাই প্রেসক্লাবে নেতৃত্ব দিবে এবং প্রেসক্লাব উন্নয়নে আন্তরিকতার সাথে কাজ করবে। তবে যারা নতুন কমিটি দায়িত্ব গ্রহন করলেন, আমি আশা করি আমাদের এই প্রেসক্লাব আরো এগিয়ে নিতে দৃঢ়তার সাথে কাজ করবেন।

আরো বক্তব্য রাখেন, সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক আরাফাত আল-আমিন, সাবেক সিনিয়র সহ-সভাপতি প্রভাষক আলমাছ মিয়া, সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সিপাহী, সাংগঠনিক সম্পাদক তুহিন ফয়েজ, অর্থ বিষয়ক সম্পাদক বাবুল মুফতী, সদস্য আকতার হোসেন প্রমুখ। পরে সফলতার সাথে দায়িত্ব পালন করায় আহ্বায়ক রাকিবুল ইসলাম সোহাগ ও সদস্য সচিব মমিনুল ইসলামকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন উপস্থিত সদস্যবৃন্দ।

ফম/এমএমএ/আরাফাত/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম