মাসিক কর্মদক্ষতায় মতলবের ওসি রবিউল হক শ্রেষ্ঠ

মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুর জেলার মধ্যে শ্রেষ্ঠ ওসি হিসেবে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রবিউল হক নির্বাচিত হয়েছেন।

সোমবার (১৬ সেপ্টেম্বর) জেলা পুলিশের মাসিক কল্যাণ ও আইনশৃংঙ্খলা সভায় পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব পিপিএম এর হাত থেকে শ্রেষ্ঠত্বের পুরস্কার গ্রহন করেন ওসি রবিউল হক।

জানা গেছে, মতলব উত্তর উপজেলায় আগষ্ট-২০২৫ মাসের কার্যক্রমে অভিন্ন মানদন্ডে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য তাকে শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়। পরে ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার জেলা পুলিশের মাসিক সভায় পুরস্কৃত করেন জেলা পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব পিপিএম। এছাড়াও মাদক, সন্ত্রাস, অস্ত্র ও সামাজিক অপরাধ প্রতিরোধ সহ নানান অপরাধমূলক কর্মকান্ড সঠিকভাবে পরিচালনা করেছেন ওসি মোঃ রবিউল হক। এর প্রতিদান স্বরুপ তাকে সম্মাননা পুরস্কার দেওয়া হয়েছে।

মতলব উত্তর থানার ওসি মোঃ রবিউল হক বলেন, যেকোন পুরস্কার পাওয়ার অনুভূতি খুবই অসাধারণ। পুরস্কৃত হয়ে আমি খুবই আনন্দিত যে জেলা পুলিশ সুপার মহোদয় আমার কর্মের মূল্যায়ন করেছেন। আমি সকলের সহযোগীতায় সামনে আরো ভালো কিছু করতে চাই। সেজন্য মতলব উত্তর উপজেলাবাসীর কাছে সহযোগীতা চাই, অপরাধের বিষয়ে আমাকে তথ্য দিয়ে সহায়তা করবেন।

ফম/এমএমএ/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম