চাঁদপুর: চাঁদপুর যুব উন্নয়ন অধিদপ্তরে প্রশিক্ষণে অংশগ্রহনকারী প্রশিক্ষানার্থীদের নিয়ে মাদকের কুফল ও পাচার প্রতিরোধে সচেতনতা তৈরির লক্ষ্যে দিক নির্দেশনামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এই সভার আয়োজন করে। প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান।
তিনি বিভিন্ন কোর্সের প্রশিক্ষণার্থীদের মাঝে মাদকের কুফল ও পাচার প্রতিরোধে সচেতনতা তৈরির লক্ষ্যে দিকনির্দেশনামূলক বিস্তারিত আলোচনা করেন।
এছাড়াও উক্ত সভায় আলোচনা করেন যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর মো:কফিল উদ্দিন। উক্ত আলোচনা সভায় বিভিন্ন কোর্সের শতাধিক প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে মাদকবিরোধী শ্লোগান সম্বলিত খাতা, কলম ও লিফলেট বিতরণ করা হয়।
ফম/এমএমএ/



