
প্রেস বিজ্ঞপ্তি।। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চাঁদপুর জেলা বিএনপি বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচির অংশ হিসেবে আজ ২৬ মার্চ সকাল ৬টায় জেলা বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে।
এরপর সকাল সাড়ে ৮টায় জেলা বিএনপি কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে অঙ্গীকার পাদদেশে গিয়ে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শেষ হবে।
এছাড়া সকাল সাড়ে ৯টায় জেলা বিএনপি কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করা হবে।
উক্ত কর্মসূচি সফল ও সার্থক করার লক্ষ্যে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য সংশ্লিষ্টদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।


