স্বাধীনতা দিবসে চাঁদপুরে উন্মুক্ত থাকবে বিসিজিএস কুতুবদিয়া

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে প্রতিবছরের ন্যায় এবারও ২৬ মার্চ বৃহস্পতিবার ডাকাতিয়া নদীর চাঁদপুর পুরনো লঞ্চঘাটে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে বাংলাদেশ কোস্টগার্ডের জাহাজ বিসিজিএস কুতুবদিয়া।

বুধবার (২৫ মার্চ) এই তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন মো. সাব্বির আলম সুজন।

তিনি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ২৬ মার্চ বৃহস্পতিবার অধিনায়ক বিসিজিএস কুতুবদিয়া কর্তৃক মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষ্যে জনসাধারণের জন্য বাংলাদেশ কোস্ট গার্ডের একটি জাহাজ উন্মুক্ত করার বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে। সর্ব সাধারণের জন্য জাহাজটি উন্মুক্ত থাকবে বেলা ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।

অনুষ্ঠানে তিনি মিডিয়া কাভারেজের লক্ষ্যে গণমাধ্যমের চাঁদপুর স্থানীয় প্রতিনিধি উপস্থিত থাকার অনুরোধ জানান। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়-প্রেস ব্রিফিং বিকাল ৩ টায়।
ফম/এমএমএ/