চাঁদপুর: ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর ৭নং তরপুচন্ডী ইউনিয়নের অর্থ ও কল্যাণ সম্পাদক রিফাত কাজিকে স্থানীয় বিএনপি কর্মীরা প্রতিহিংসার বসে মিথ্যা অভিযোগে শুক্রবার (৫ সেপ্টেম্বর) দিনগত রাতে পুলিশে সোপর্দ করেন এবং পুলিশের সামনেই তাকে ব্যপক মারধর করেন।
তাকে গ্রেফতার করার প্রতিবাদে সকাল দশটায় মডেল থানার সামনে ঐ ইউনিয়নের ইসলামী আন্দোলন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ জড়ো হতে শুরু করেন।
বিষয়টি চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ বাহার মিয়া ইসলামী আন্দোলনের ও ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সাথে বসে এবং তদন্ত সাপেক্ষে কোনো অভিযোগের সত্যতা না পাওয়ার তাকে স্ব সম্মানে মুক্তি দিয়ে দেন। কিন্তু ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ এই ঘটনায় ব্যপক ক্ষুব্ধ হন।
শনিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এই ব্যাপারে জেলা সভাপতি হাফেজ মাওলানা মাকসুদুর রহমান সাংবাদিকদের জানান প্রশাসন আসলে কার! শুধুমাত্র মিথ্যা অভিযোগের ভিত্তিতে রাতের আধারে তদন্ত ছাড়াই কাউকে গ্রেপ্তার করে হয়রানি করা কোন আইনে পড়ে। কাদের নির্দেশে এসব চলছে। ভবিষ্যতে যাতে অন্যায় ও মিথ্যা অভিযোগের ভিত্তিতে কাউকে গ্রেপ্তার না করা হয়,এবং বিষয়টির ব্যপারে প্রশাসনকে আরও সজাগ থাকতে হবে।
ফম/এমএমএ/



