মধ্যরাতে শীতার্তদের পাশে পুনাক চাঁদপুরের সভানেত্রী

চাঁদপুর: মধ্যরাতে গরীব ও শীতার্তদের পাশে শীতবস্ত্র নিয়ে হাজির হলেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) চাঁদপুরের সভানেত্রী নূরজাহান ইসলাম।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) দিনগত রাতে তিনি শহরের বিভিন্ন স্থানে এসব শীতবস্ত্র শীতার্তদের মাঝে বিতরণ করেন।
শীতবস্ত্র বিতরণের আয়োজন করে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) চাঁদপুর।

সভানেত্রী রাতে শীতার্ত পথচারী, রেল স্টেশনসহ চাঁদপুরের বিভিন্ন রাস্তার ফুটফাটে রাত্রিযাপনকারী অসহায় মানুষের মাঝে পুনাক এর পক্ষ থেকে এসব শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন।

এ সময় সংগঠনের সহ-সভানেত্রী পূজা দাশ রায়, সহ-সভানেত্রী, সাধারণ সম্পাদক ইফফাত আড়া আহমেদসহ জেলা পুলিশ ও চাঁদপুর পুনাক এর অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম