
চাঁদপুর: চাঁদপুর জেলার চাঁদপুর সদর উপজেলার ১২নং চান্দ্রা ইউনিয়নের মদনা গ্রামে ঐতিহ্যবাহী মদনা দরবার শরীফের ৭৯ তম ও মদনা দরবার শরীফের প্রতিষ্ঠাতা আলহাজ্ব হযরত মাওলানা শাহ সূফি মোখতার আহমদ পীর সাহেব রহঃ এর ১৩ তম ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে ঈসালে সওয়াব মাহফিল।
আগামী ৯,১০ ও ১১ ফেব্রুয়ারি ২০২৩ রোজ, বৃহষ্পতি,শুক্র ও শনিবার প্রতিদিন বাদ জোহর হইতে মাহফিল অনুষ্ঠিত হবে। ১১ফেব্রুয়ারি, শনিবার আখেরী মুনাজাত।
আলহাজ্ব হযরত মাওলানা শাহ সূফি মোখতার আহমদ পীর সাহেব রহঃ তিনি ১৯১৫ সালে জন্ম গ্রহন করেন, ঐতিহ্যবাহী ছারছীনা শরীফে লেখা পড়া করলেন। ছারছীনার জগৎ বিখ্যাত পীর কুতুবুল আলম আল্লামা শাহ সূফি নেছারউদ্দিন আহমদ রহঃ এর হাতে বায়াত হন। পীরের নির্দেশেই হিদায়াত তাবলীগ তরিকার চর্চা ও জমইয়াতে হিযবুল্লাহ সংগঠনের মহান দায়িত্ব কাঁধে নিয়ে ঝাপিয়ে পড়লেন দেশে- বিদেশের বিভিন্ন স্থানে। নানা প্রতিকূলতা উপেক্ষা করে নির্ভীক এ মর্দে মুজাহিদ নিজ পীরের নির্দেশকে মাথায় নিয়ে দ্বীনের তালিম প্রদানে নিজকে উৎসর্গ করে দেন । তিনি শত শত মসজিদ মাদ্রাসা খানকাহ প্রতিষ্ঠা করেন।
দেশে-বিদেশে তাবলীগী সফর আর ঘরে বাহিরে মনোমুগ্ধকর সু- মধুর ওয়াজ নসীহত, এর দ্বারা সমাজে নতুন করে ধর্মীয় চেতনা সৃষ্টি করেন। তিনি একাধারে বাংলা ইংরেজি, আরবি, উর্দ্দু ও ফারসীসহ কয়েকটি ভাষায় কথা বলতে পরতেন। ধর্মীয় বই পুস্তক কিতাবাদি রচনা করে ইসলাম প্রচার প্রসারের ক্ষেত্রে অনেক অবদান রাখেন। ছারছীনা মাদ্রাসায় খন্ডকালিন শিক্ষকের দায়িত্ব পালন ও জমইয়াতে হিযবুল্লাহ কেন্দ্রীয় নায়েবে নাজেমের দায়িত্ব পালন করেন। এছাড়া সিলেট বিভাগকে তৎকালিন পূর্ব পাকিস্তানের সঙ্গে অন্তর্ভূক্ত কারার আন্দোলনে যোগ দেন, পবিত্র মদীনা শরীফে রওযা মোবারক যেয়ারতের সময় বেলায়েত ও খেলাফতের সংবাদ পান, মাদরাসাতুল মাসায়িল রচনা , অসামাজিক কার্যক্রম প্রতিরোধে কার্যকরি ভূমিকা গ্রহন, শরীয়ত ও সামাজিক বিচারে সাহসী ভূমিকা পালন, লা- মাযহাবি ও বাতিল আকিদার বিরুদ্ধ্যে শ’খানেক বাহাস করেন। তিনি লন্ডনে মসজিদ প্রতিষ্ঠা।
আরব, ইরাক, ইরান, মিশর সহ বিদেশে তাবলীগি সফর করেন । সৌদি বাদশাহর আমন্ত্রনে রাজকীয় মেহমান হিসাবে রাজ সভায় যোদগান এবং পবিত্র খানায়ে কাবার চাবি মোবারত হাতে পাওয়া ও চুম্বন করার সৌভাগ্য অর্জন করেন , সৌদি আরবের বিখ্যাত খাইরীয়া মাদ্রাসার মাহফিলে তৎকালিন পূর্ব পাকিস্তানের দেশ বরন্য আলেমেদ্বীন হিসাবে আরবী ভাষায় বক্তৃতা প্রদানের সুযোগ পান। তিনি মদনা দরবার শরীফে বিভিন্ন দ্বীনি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন।
ফম/এমএমএ/



