মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে চেয়ারম্যান কাজী মিজানকে শুভেচ্ছা

মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে মোহনপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান কাজী মিজানুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

রবিবার (২ এপ্রিল) সন্ধ্যায় তার নিজ বাড়িতে এই শুভেচ্ছা বিনিময় করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ইসরাফিল খান বাবু, সাধারণ সম্পাদক আরাফাত আল-আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সিপাহী, সাংগঠনিক সম্পাদক মোঃ তুহিন ফয়েজ, অর্থ সম্পাদক বাবুল মুফতী, সদস্য জাকির হোসেন বাদশা, মমিনুল ইসলাম প্রমুখ।

শুভেচ্ছা বিনিময়কালে মোহনপুর ইউপি চেয়ারম্যান কাজী মিজানুর রহমান বলেন, সাংবাদিকগণ হলেন সমাজের আয়না। তারা চাইলে সমাজের অন্যায় অবিচার দূর করতে পারেন। সাংবাদিকদের লেখেনির মধ্য দিয়ে জাতি উন্নত হয়। তাই আমি সাংবাদিকদের প্রতি আহ্বান করব, যাতে আপনারা সবকিছু বিবেচনা করে বর্তমান আওয়ামী লীগ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নগুলো তুলে ধরবেন এবং জাতি উন্নয়নের কাজ করবেন।

পরে মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের উপস্থিত সাংবাদিকরা নবনির্মিত চেয়ারম্যান কাজী মিজানুর রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ব্যাপারে আলোচনা করেন।

ফম/এমএমএ/

উপজেলা করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম