মতলব উত্তর (চাঁদপুর): বাংলাদেশের স্বনামধন্য গ্রুপ অফ কোম্পানি আহসান গ্রুপ লিমিটেড এর সৌজন্যে প্রতি বছরের ন্যায় এবারও ঈদুল ফিতর উপলক্ষে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার প্রতিটি ইউনিয়ন ও একটি পৌরসভায় প্রায় ১০ হাজার মানুষের মাঝে ঈদবস্ত্র বিতরণ করা হয়েছে।
রবিবার ২৬ মার্চ সকালে লতরদি ইসহাকিয়া মাদ্রাসা মাঠে ১৪ টি ইউনিয়ন ও একটি পৌরসভার জনপ্রতিনিধিদের মাধ্যমে অসহায় ও দুস্থ মানুষের মাঝে শাড়ি লুঙ্গি বিতরণের কার্যক্রম উদ্বোধন করেন আহসান গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর ইঞ্জিনিয়ার কামরুল আহসান সিআইপি।
এরই ধারাবাহিকতায় মতলব উত্তর উপজেলার ছেংগাচর পৌরসভার ৪ নং ওয়ার্ড আদুরবিটি গ্রামে সাবেক কাউন্সিলর শাহাদাত হোসেন খোকন ডালীর নেতৃত্বে ২ এপ্রিল রবিবার সকালে অসহায় দুস্থদের মাঝে দুই শতাধিক ঈদ বস্ত্র শাড়ি লুঙ্গি বিতরণ করা হয়েছে। বিতরণকালে উপস্থিত ছিলেন এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিতরণ কালে শাহাদাত হোসেন খোকন ঢালী বলেন, আমাদের মতলব উত্তর উপজেলা লতুরদি গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট শিল্পপতি আহসান গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর ইঞ্জিনিয়ার কামরুল আহসান সিআইপি ও এরই সুযোগ্য পুত্র আমাদের সকলের আস্থাভাজন প্রিয়ভাজন গরীব দুঃখী অসহায় মানুষের ঠিকানা। মানবতার সেবক মানবতার ফেরিওয়ালা হাস্য উজ্জ্বল সাদা মনের মানুষ। বিশিষ্ট শিল্পপতি ও আওয়ামী লীগ
নেতা এম ইসফাক আহসানের সহায়তায় আমি এই কাপড় আপনাদের মাঝে তুলে দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আপনারা সবাই এম ইসফাক আহসান ও তার পরিবারের সকলে জন্য দোয়া করবেন।
ফম/এমএমএ/আরাফাত/



