মতলব উত্তরে ২০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট

মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তরে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫ এ অভিযান চালিয়ে মেঘনা নদী থেকে ২০ হাজার মিটার কারেন্ট জাল জন্দ করা হয়। পরে জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর)  উপজেলার এখলাছপুর, কালীরচ, বকচর ও দশানী এলাকায় অভিযান চালায় সিনিয়র উপজেলা মৎস্য অধিদপ্তর।

মৎস্য অফিস জানায়, বৃহস্পতিবার বিকালে মেঘনা নদীর বিভিন্ন অংশে তিনটি স্পিডবোট যোগে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। পরে সন্ধ্যায় জব্দকৃত জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহমুদা কুলসুম মনি, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস, মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক দাদন মিয়া, ও মৎস্য দপ্তরের কর্মচারী ও ফোর্স।

ফম/এমএমএ/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম