মতলব উত্তরে সেচ কার্যক্রম উদ্বোধন হলেও পানি পাচ্ছে না কৃষক

মতলব উত্তর (চাঁদপুর): দেশের অন্যতম বৃহত্তম চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের পানি সেচ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) সকালে উপজেলার উদ্দমদী ও কালীপুর পাম্প চালু করা হয়। ফটোসেশান শেষে কিছুক্ষণ পরেই পাম্প বন্ধ করে দেওয়া হয়। তবে সেচ উদ্বোধন হলেও কৃষক পুরোদমে পানি আগামী ২৫ জানুয়ারী থেকে।

সেচ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপবিভাগীয় প্রকৌশলী (সিভিল) মোঃ সালাউদ্দিন। মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের সভাপতি রাসেল ফয়েজ আহমেদ শাহীন চৌধুরীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী জাফরিল চৌধুরী, বিশিষ্ট সাংবাদিক ও ব্যবসায়ী লিয়াকত আলী খোকা চৌধুরী, শাখা কর্মকর্তা ঋষি ভৌমিক, এসিস্ট্যান্ড ইঞ্জিনিয়ার সিয়াম আলী, সম্প্রসারণ উপদর্শক মোঃ জহিরুল হক চৌধুরী, মোঃ মোসলেহ উদ্দিন সরকার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আল মামুন, উপজেলা যুবদলের সদস্য ফয়েজ মেম্বার সহ বিভিন্ন গ্রুপের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

এদিকে সঠিক সময়ে পানি না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন কৃষকরা। গত ১ জানুয়ারী প্রতি বছরের ন্যায় বোরো মৌসুমে সেচ কার্যক্রম চালু হওয়ার কথা থাকলেও চালু হয়নি। এতে করে সঠিক সময়ে বোরো আবাদ করতে পারছেন। ফলে ১০ হাজারেরও বেশি অনাবাদি জমি ও ধানের চারা নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের কৃষকরা। এ নিয়ে গত কয়েকদিন আগে বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়। এরপরই ২০ জানুয়ারী লোক দেখানো উদ্বোধনী অনুষ্ঠান করে মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের কর্তৃপক্ষ।
এ ব্যাপারে মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের সভাপতি ফয়েজ আহমেদ শাহীন চৌধুরী বলেন, কিছু বাধ্যবাধকতার কারণে পানি ছাড়া সম্ভব হচ্ছে না। তবে সেচ কার্যক্রম উদ্বোধন হয়েছে আগামী ২৫ জানুয়ারী থেকে পুরোদমে পানি ছাড়া হবে।

মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের উপ-বিভাগীয় নির্বাহী কর্মকর্তা মোঃ সালাউদ্দিন বলেন, আজ আমরা পানি উদ্বোধন করেছি। সেচ ক্যানেলের কোথায়ও সমস্যা আছে কিনা তা দেখে ও সরিষা আবদের অবস্থা দেখে অতি তারাতাড়ি পূর্ণভাবে পানি দেওয়া হবে।

ফম/আরাফাত/এমএমএ/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম