মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি নাজমা বেগমকে গ্রেফতারের দাবীতে মাববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
রবিবার (২৪ আগস্ট) সকালে সুজাতপুর বাজারের আঞ্চলিক মহাসড়কে এই মাববন্ধন করা হয়।
এসময় ভুক্তভোগী ফাতেমা বেগম, ফজিলতের নেছা ও মানববন্ধনকারী আলী আহাম্মদ, কামাল হোসেন বলেন, ইসলামাবাদ ইউনিয়ন মহিলা লীগ নেত্রী নাজমা বাড়া করে লোক এনে তার অসহায় শ্বাশুড়ি ও ননসকে গত ১৮ আগস্ট মারধর করে তাদের ঘর থেকে বের করে দেয়। এবং বসতঘর ভেঙ্গে পিসিয়ে দিয়েছে। তাদের এখন থাকার মত ঘর নেই। এই মহিলা লীগ নেত্রী আওয়ামী লীগের ক্ষমতা দেখিয়ে এলাকার সাধারণ মানুষকে হুমকি দেয়, তাই ভয়ে কেউ কিছু বলতে সাহস পায় না। আমরা উপায়ন্তর না পেয়ে চাঁদপুর কোর্টে মামলা দায়ের করেছি। আসামী মহিলা লীগ নেত্রী নাজমা বেগমকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।
মানববন্ধনে উপস্থিত সকলেই এই অত্যাচারী মহিলা লীগ নেত্রীকে গ্রেফতারের দাবী জানান।
ফম/এমএমএ/


