চাঁদপুর: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে নজরুল বর্ষ উপলক্ষে চাঁদপুর থিয়েটার ফোরামের উদ্যোগে জেলা প্রশাসনের সহযোগিতায় ১০ দিনব্যাপী বর্ণাঢ্য নাট্যোৎসব ২০২৬এর চতুর্থ দিনের আলোচনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে৷ মঙ্গলবার ( ২৫আগস্ট ) বিকাল ৫টায় চাঁদপুর শিল্পকলা একাডেমিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী৷
চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদী তার বক্তব্যে বলেন, নাটক সমাজের প্রতিচ্ছবি।সমাজের আয়না। নাটক ও সংস্কৃতিতে চাঁদপুরের ঐতিহ্য রয়েছে। নাটকের মাধ্যমে সমাজের অসঙ্গতি তুলে ধরা যায়। সুস্থ সংস্কৃতি চর্চা বিকাশে সকলে কাজ করতে হবে।
কিছুক্ষণ আগে এআই প্রযুক্তি থেকে জানতে পারলাম চাঁদপুরের সাংস্কৃতিক অঙ্গন অনেক সমৃদ্ধ এবং এর একটি ইতিহাস রয়েছে। বিশেষ করে চাঁদপুরের বর্নচোরা , অনন্যা, স্বরলিপিসহ ১০টি প্রতিষ্ঠিত নাট্য সংগঠনের নাম উল্লেখ করেছে। মূলত সাংবাদিকতা, শিল্প,সাহিত্যে,সাংস্কৃতিক অঙ্গন চাঁদপুর অনেক এগিয়ে গেছে।
তিনি বলেন, চাঁদপুর প্রেস ক্লাবের নেতৃত্বে সাংবাদিকরা ঐক্যবদ্ধ রয়েছে। জেলার সকল সম্পাদকরাও ঐক্যবদ্ধ। সাংবাদিকদের কল্যাণে, মানবিক কল্যানে ও জনকল্যাণে চাঁদপুর প্রেস ক্লাব কাজ করছে। সাংস্কৃতিক সংগঠনগুলোর জন্য চাঁদপুর প্রেস ক্লাব সব সময় উম্মুক্ত থাকবে। সংগঠনের যে কোন সেমিনার,আলোচনা সভা,নাট্ক,সা্ংস্কৃতিক অনুষ্ঠানের জন্যে চাঁদপুর প্রেস ক্লাব সহযোগিতা করবে,পাশে থাকবে। আমি চাঁদপুরের ১০দিনব্যাপী নাট্যোৎসবের সফলতা কামনা করছি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেঘনা থিয়েটার সভাপতি তাবিবুর রহমান রিংকু। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মানিকুরগ রহমান মানিক, চাঁদপুরের বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী জিয়া প্রধানীয়া।
বিশিষ্ট নাট্যকার ও সাংবাদিক এম আর ইসলাম বাবুর পরিচালনায় উপস্থিত ছিলেন চাঁদপুর সনাকের সভাপতি আলমগীর পাটওয়ারী, চাঁদপুর বর্নচোরা নাট্যগোষ্ঠীর সভাপতি শুকদেব রায়, সাধারণ সম্পাদক সাংবাদিক শরীফ চীেধুরী, বিশিষ্ট শিল্পী অনিমা সেন চীেধুরীসহ সাংবাদিক, বিভিন্ন সংগঠনের শিল্পী, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ।
অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদীসহ অতিথিবৃন্দকে উত্তোরীয় পরিয়ে দেন সংগঠনের সদস্যবৃন্দ।
সবশেষে চাঁদপুর স্বরলিপি নাট্যগোষ্ঠীর পরিবেশনায় মঞ্চায়ন এম আর ইসলাম বাবুর রচনায় ও নির্দেশনায় স্বপ্ন ও দুঃস্বপ্ন নাটকটি পরিবেশন করা হয়।
ফম/এমএমএ/



