চাঁদপুর: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়নের নয়ানগর গ্রামে বজ্রপাতের আঘাতে মো. তামিম হোসেন আলিফ (১২) নামে স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
শনিবার ( ৩১ মে) আনুমানিক সাড়ে ১২ টার সময় নয়ানগর বিলে কারেন্ট জাল দিয়ে মাছ ধরতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়।
আলিফ নয়ানগর গ্রামের মিজি বাড়ির কবির মিজির ছেলে এবং মোহনপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী।
নিহতের পিতা কবির মিজি জানান, দুপুর সাড়ে ১২ টার দিকে নিজেদের মুদি দোকান বন্ধকরে নয়ানগর বিলে কারেন্ট জাল দিয়ে মাছ শিকার করতে যায়। ওই সময় বজ্রপাতের শিকার হয়ে পানিতে ভাসতে দেখে লোকজন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি মৃত ঘোষণা করেন।
আলিফ তার নানার বাড়ী মৃত্যু ফারুক ঢালীর বাড়ীতে থেকেই লেখাপড়া করতো এবং তার পাশেই তার বাবার সাথে মুদি দোকান চালাতো বলে জানান তার নানার বাড়ীর লোকজন।
খবর পেয়ে এখলাছপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মফিজুল ইসলাম মুন্না ঢালী, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনুসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিরা নিহত আলিফের বাড়ীতে গিয়ে তার পরিবারের খোজ খবর নেন এবং শান্তনা দেন।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই ছাত্রের আনুমানিক বয়স ১২ হবে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
ফম/এমএমএ/



