মতলব উত্তরে ফাইভ ষ্টার এবং আরকে ব্রিকস্ এ মিলাদ ও দোয়া

মতলব উত্তরে নন্দলালপুর ফাইভ ষ্টার ব্রিকস্ এবং আরকে ব্রিকস্ ইটভাটায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নন্দলালপুর ফাইভ ষ্টার ব্রিকস্ এবং আরকে ব্রিকস্ ইটভাটায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

১৬ নভেম্বর বাদ আছর ইটভাটায় আয়োজিত মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-২ আসন থেকে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ফাইভ ষ্টার ব্রিকস্ এবং আরকে ব্রিকস্ এর স্বত্ত্বাধিকারী বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস। দোয়া অনুষ্ঠান শেষে চলতি সিজনে ইট তৈরির কাজে আগুন জ্বালানো কার্যক্রম উদ্বোধন করেন তিনি।

মিলাদ ও দোয়া অনুষ্ঠানে ইসলামাবাদ ইউনিয়ন ও আশপাশের এলাকার প্রায় ২০ টি মসজিদের ইমামগণ অংশগ্রহন করেন। মুনাজত শেষে উপস্থিত সকলের মাঝে তাবারক বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান প্রধান, ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ফাইভ ষ্টার ব্রিকস্ এর প্রোপাইটর সাজেদুল হাসান বাবু (বাতেন), সুলাতানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সফিকুল ইসলাম খন্দকার, সাধারণ সম্পাদক মজিবুর রহমান, ইসলামাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, দূর্গাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান সরকার দুলাল, সুজাতপুর ইউনিট আওয়ামী লীগের সভাপতি মাইনুদ্দিন সরকার, সাধারণ সম্পাদক এসএম জামাল উদ্দিন, ইসলামাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজানুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য কালা সুজন, ফতেপুর পূর্ব ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক মাহবুব বেপারী, ফতেপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান জনি, যুবলীগ নেতা জসিম উদ্দিন, নিপু সরকার সহ শত শত নেতাকর্মী ও মুসল্লিগণ।

প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আমিও সকলের জন্য দোয়া করি। আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখেন। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়ন করে যাচ্ছেন। তিনি যাতে দেশের উন্নয়ন অব্যাহত রাখতে পারেন সেজন্য সবাই প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন।

ফম/এমএমএ/আরাফাত/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম