ওয়ারলেস বাজারে মাংস ব্যবসায়ীর হাতে ক্রেতা লাঞ্ছিত

চাঁদপুর: চাঁদপুর শহরের ওয়ারলেছ বাজারে ওজনে কম দেয়ার প্রতিবাদ করায় জাকির হোসেন নামে এক ক্রেতা (ভোক্তা)কে লাঞ্ছিত ও পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।  ওয়ারলেস বাজারের মাংস ব্যবসায়ী মনির ট্রেডার্স এর মালিক কামাল বেপারী ও তার ছেলে নীরব এই ঘটনা ঘটায়।
ঘটনাটি ঘটে বুধবার  (১ জুলাই) বিকেলে।ঘটনার সূত্রে জানা যায়,বাগড়া বাজার এলাকার জাকির নামক এক ক্রেতা ঐদিন বিকেলে কামাল বেপারীর মনির টেডার্সে মাংস কিনতে যায়। তাদের উভয়ের মধ্যে প্রতি কেজি মাংস ৭শত টাকা দামে ফাইনাল হয়।তবে শর্ত থাকে যে প্রতি কেজিতে ২০০ গ্রাম করে হার দিবে। তাহলে পাঁচ কেজি মাংসের ক্রেতা পিওর ৪ কেজি মাংস পাওয়ার কথা।সেখানে  একপর্যায়ে দোকানের মালিক কামাল বেপারী ৪ কেজি না দিয়ে ৩ কেজি ৮০০গ্রাম মাংস ক্রেতাকে বুঝিয়ে দেয়।
এই প্রতারণার বিষয়টি দেখে ক্রেতা উত্তেজিত হয়ে তার কাছ থেকে মাংস নিবে না বলে চলে যেতে থাকে।  তখন মাংস বিক্রেতা কামাল বেপারী তার ছেলেকে দিয়ে ক্রেতা জাকির কে ধরে আনে এক পর্যায়ে তার ছেলে নীরব তাকে লাঞ্ছিত ও মারধর শুরু করে এবং তার শরীরে বিভিন্ন জায়গায় এই আঘাতের চিহ্ন দেখা যায়। বিষয়টি দেখে পার্শ্ববর্তী দোকানদার এগিয়ে এসে নিরবের হাত থেকে ক্রেতা জাকির কে উদ্ধার করে।
তখন ক্রেতা জাকিরের ডাক চিৎকারে বাজারের অন্যান্য লোকজন মাংস বিক্রেতা কামাল বেপারীর ছেলে নিরবের হাত থেকে ক্রেতা জাকির কে  বাঁচাতে তাৎক্ষণিক এগিয়ে এসে তাকে রক্ষা করে। পরবর্তীতে তাকে দিয়ে জাকিরের হাতে ধরে মাফ চাইয়ে পরিস্থিতি শান্ত করে করে।তখন জাকির বুঝতে পারে সেখান থেকে সে চলে না আসলে আরো লাঞ্ছনার শিকার হবে। কারণ বাজারের অধিকাংশ ব্যবসায়ী কামাল বেপারীর পক্ষ নিয়ে তাকে লাঞ্ছিত করতে পারে।
তখন সে মার খেয়েও  ঘটনাস্থল থেকে নিরুপায় হয়ে  চলে আসে।যেহেতু মাংস ব্যবসায়ী কামাল বেপারীর পক্ষেই অধিকাংশ লোক। বিষয়টি নিয়ে বাজারের সাধারণ ক্রেতাদের দাবি এ ধরনের ব্যবসায়ীদের আচরণের কারণে ভোক্তারা  প্রতিনিয়ত লাঞ্ছিত হচ্ছে।তাই সাধারণ ক্রেতা ও ভোক্তাদের দাবি চাঁদপুরের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছেন,তারা যেন এই অসাধু ব্যবসায়ীকে আইনের মাধ্যমে চিহ্নিত করে তার বিরুদ্ধে সঠিক বিচার করা হয়।
যেহেতু এই মাংস ব্যবসায়ীর বিরুদ্ধে ইতিপূর্বেও বহু ভোক্তা লাঞ্ছিত হয়েছে এবং এমন অনেক ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগ।
ভুক্তভোগীদের দাবী এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ও আইনি সহায়তার জন্য কিছু কার্যকরী পদক্ষেপ নেওয়া এখনই প্রয়োজন। এখনই সংশ্লিষ্ট প্রশাসন এই অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে পদক্ষেপ না দিলে ভবিষ্যতে তার দ্বারা সাধারণ ক্রেতাদের আরো বড় ধরনের ঘটনা ঘটতে পারে।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম