
মতলব উত্তর (চাঁদপুর): মতলব উত্তর উপজেলার বেলতলী বেরীবাঁধ সংলগ্ন সরকারি পুকুর থেকে অজ্ঞানামা এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। একই দিনে উপজেলার বাগানবাড়ি গ্রামে সেচ ক্যানেলে পরে এক নূর (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
থানা পুলিশ জানায়, মঙ্গলবার সকাল ভোরে অজ্ঞাত ব্যক্তির লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে মতল উত্তর থানার ওসি মোঃ মহিউদ্দিন সহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। ওই ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর হবে। ওসি মোঃ মহিউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। উক্ত অজ্ঞাতনামা লাশের পরিচয় সংক্রান্তে কেউ অবগত থাকলে বা কারো পরিচিত হলে অফিসার ইনচার্জ, মতলব উত্তর থানার ব্যবহৃত মোবাইল নাম্বার 01320116023, ডিউটি অফিসার 01320116028 নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে পুলিশ।
এদিকে উপজেলার গোপালকান্দি গ্রামের আবুল বাশারের শিশুপুত্র নূর (৭) নানার বাড়িতে এসে সেচ ক্যানেলে পড়ে যায়। সেখান থেকে উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফম/এমএমএ/



