মতলব উত্তরের নিশ্চিন্তপুর বাজারে অনুমোদনহীন মেলা বন্ধ

মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নিশ্চিন্তপুর বাজারে অনুমোদনহীনভাবে পরিচালিত একটি মেলা বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি অভিযান পরিচালনা করে মেলাটি বন্ধ ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে নিশ্চিন্তপুর বাজারে একটি মহল জেলা প্রশাসনের অনুমোদন ছাড়াই মেলার কার্যক্রম পরিচালনা করে আসছিল। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এলে মেলা বন্ধে উদ্যোগ নেওয়া হয়।

জানা গেছে, মেলার দ্বিতীয় দিনে আয়োজকরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনির কাছে অনুমোদনের জন্য গেলে তিনি জেলা প্রশাসনের কার্যালয় থেকে প্রয়োজনীয় অনুমোদন নেওয়ার নির্দেশনা দেন। একই সঙ্গে অনুমোদন ছাড়া মেলা পরিচালনা না করার বিষয়েও নির্দেশনা দেওয়া হয়।

প্রশাসন সূত্রে জানা যায়, এ ধরনের মেলা পরিচালনার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নেওয়া বাধ্যতামূলক। পরবর্তীতে জেলা প্রশাসনের পক্ষ থেকেও মেলাটি বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়।

উপজেলা প্রশাসনের অভিযানের পর নিশ্চিন্তপুর বাজারের অনুমোদনহীন মেলার কার্যক্রম বন্ধ হয়ে যায়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানানোর পাশাপাশি ভবিষ্যতে অনুমোদন ছাড়া কোনো মেলা পরিচালনা না করার দাবি জানানো হয়েছে।

ফম/এমএমএ/

উপজেলা করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম