গুনরাজদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্রেঞ্চ ও ফুটবল দিলেন পলাশ

চাঁদপুর: চাঁদপুর পৌরসভার ১২নং ওয়ার্ডের গুনরাজদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবকদের বসার জন্য ৫টি স্থায়ী ব্রেঞ্চ এবং শিক্ষার্থীদের খেলাধুলার জন্য ২টি ফুটবল প্রদান করেন চাঁদপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর ১২নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী শরীফ উদ্দিন পলাশ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টায় দর্জিঘাট সংলগ্ন বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আল মামুনসহ শিক্ষকদের কাছে এসব সামগ্রী হস্তান্তর করেন তিনি।
বিদ্যালয়ে সন্তানদের নিয়ে আসা অভিভাবকদের বসার জন্য পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় বিষয়টি শরীফ উদ্দিন পলাশের নজরে আসে। অভিভাবকদের সুবিধার কথা বিবেচনা করে তিনি নিজ অর্থায়নে ইট, বালি, রড ও সিমেন্ট দিয়ে ৫টি বড় আকারের স্থায়ী ব্রেঞ্চ তৈরি করে দেন। পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলার জন্য প্রদান করেন ২টি ফুটবল।
ব্রেঞ্চ ও ফুটবল হস্তান্তরের সময় বিদ্যালয়ের শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য এবং স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন পৌর ১২নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল কাদের দেওয়ান মিন্টু, সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম টিটু, সাংগঠনিক সম্পাদক মো. সফিকুল ইসলাম খান, যুগ্ম সাধারণ সম্পাদক স্বপন মিয়াজী, মুকবুল তালুকদার, মহল্লা কমিটির সাধারণ সম্পাদক মহসিন সরকার, ১২নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ফারুক ঢালী, সাংগঠনিক সম্পাদক মো. অফিল মিজি, গুনরাজদী সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ-সভাপতি নাজমা বেগম, এলাকাবাসী মো. মালেক দর্জি, আবু বক্কর দর্জি, মো. জুলহাস মিজি, মো. জাহাঙ্গীর তালুকদার, আলী বেপারীসহ বিদ্যালয়ের শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম