
মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুর-২ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মতলব উত্তর উপজেলার দুই কৃতি সন্তান অধ্যাপক ডাঃ শামীম আহমেদ ও প্রফেসর ডাঃ সরকার মাহবুব আহমেদ ডক্টর এসোশিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।
ডাঃ মাহবুব আহমেদ শামীম চাঁদপুর জেলা বিএনপর সহ-সভাপতি ও বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (পিজি হাসপাতাল) মেডিসিন বিভাগের ডীন হিসেবে দায়িত্ব পালন করছেন। তার গ্রামের বাড়ি মতলব উত্তর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে। তিনি আরো কয়েকটি সংগঠনের সাথে সম্পৃক্ত আছেন।
প্রফেসর ডাঃ সরকার মাহবুব আহমেদ শামীম মতলব উত্তর উপজেলার রসুলপুর গ্রামের সরকার বাড়ির কৃতি সন্তান। তিনি চাঁদপুর জেলা বিএনপির সদস্য এবং ড্যাব মহানগর উত্তর এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এরআগেও তিনি ড্যাব কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব পদে নিযুক্ত ছিলেন।
মতলব উত্তরের এই দুই কৃতিসন্তানের সফলতা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং নেতাকর্মীরা তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
ফম/আরাফাত/এমএমএ/



