চাঁদপুর : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে তালিকাভুক্ত মাদক কারবারি বলরাম দাস (৩৫) কে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৪ মে) দুপুরে উপজেলার নারায়নপুর এরাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।
তিনি বলেন, চাঁদপুর সদর আর্মি ক্যাম্প ও মতলব দক্ষিণ থানা পুলিশ তালিকাভুক্ত মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার নারায়নপুর নামক স্থান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৩২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহন করার জন্য উদ্ধার মাদকদ্রব্য ও ব্যাক্তিকে মতলব দক্ষিণ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
ফম/এমএমএ/



