মতলবে মাইক্রোবাসের ধাক্কায় স্কুল ছাত্র নিহত

চাঁদপুর : চাঁদপুরের মতলব উত্তরে মাইক্রোবাসের ধাক্কায় বিজয় দাশ (১২) চতুর্থ শ্রেনীর ছাত্র নিহত হয়েছে।

শুক্রবার (৩১ মার্চ ) সকাল ১০টায় উপজেলার কলাকান্দা ইউনিয়নের দক্ষিণ দশানী গ্রামে মেঘনা-ধনাগোদা বেড়িবাঁধ সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত বিজয় একই গ্রামের মরন দাসের ছেলে ও মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানান, সকালে ডিম কেনার জন্য দশানী বেড়ীবাঁধে দোকানে যায় বিজয়। এসময় একটি মাইক্রোবাস (হাইছ) গাড়ি তাকে ধাক্কা দেয় এবং দ্রুত ঘটনাস্থলে ত্যাগ করে। পরে আশপাশের লোকজন গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোঃ হাসিবুল ইসলাম মৃত ঘোষণা করেন।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, এই ঘটনায় আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম