চাঁদপুর : চাঁদপুরের মতলব দক্ষিণে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৭ এপ্রিল) সকালে গণভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে ৫৬৪ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যো ৪র্থ পর্যায়ে ৫০ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই সাথে মতলব দক্ষিণ উপজেলায় নির্মিত মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন হয়।
চাঁদপুর জেলা প্রান্তে প্রধানমন্ত্রীর পক্ষে মতলব দক্ষিণে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ফলক উম্মোচন করেন চাঁদপুর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. নুরুল আমিন রুহুল।
উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান, মতলব দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান এএইচএম কবির হোসাইন, মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেনু দাসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
উদ্বোধন শেষে দেশের সুখ ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
ফম/এমএমএ/



