মঙ্গলবার চাঁদপুর জেলা বিএনপির আলোচনা সভা দোয়া ও ইফতার

চাঁদপুর : মঙ্গলবার (১৮ এপ্রিল) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চাঁদপুর জেলা শাখার আয়োজনে আলোচনা সভা, দোয়া ও ইফতার শহরের জেএম সেনগুপ্ত রোড মুনিরা ভবনে অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে অনলাইনে সংযুক্ত হয়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

সভায় সভাপতিত্ব করবেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

আলোচনা সভা, দোয়া ও ইফতার অনুষ্ঠানে দলের আমন্ত্রিত নেতা-কর্মীদের যথা সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম