ভূমিহীন ও গৃহহীন উপজেলা হিসেবে যুক্ত হচ্ছে চাঁদপুরের ৩ উপজেলা

চাঁদপুর: চতুর্থ ধাপে ভূমিহীন ও গৃহহীন পরিবার মুক্ত হচ্ছে চাঁদপুরের কচুয়া, শাহরাস্তি ও ফরিদগঞ্জ উপজেলা। ২২ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন করেবন। এদিন চাঁদপুরের এই তিন উপজেলার ৬০টি ঘরের চাবি উপকারভোগী পরিবারের নিকট হস্তান্ত করা হবে।

মঙ্গলবার (২১ মার্চ) বিকেলে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং-এ এসব তথ্য সাংবাদিকদেরকে জানান জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান।

উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বশির আহমেদ, (রাজস্ব) মোছাম্মৎ রাশেদা আক্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা শাহনাজ, চাঁদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল রুশদী, জ্যেষ্ঠ সাংবাদিক আলম পলাশ, ফারুক আহম্মেদ, আব্দুর রহমান, অধ্যাপক মোশাররফ হোসেন লিটনসহ স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের বিভিন্ন পর্যায়ের সাংবাদিক।

এদিকে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমুন নেছা, শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন রশিদ ও কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল হাসান উপজেলা পরিষদে ঘরের চাবি হস্তান্তর সংক্রান্ত বিষয়ে পৃথক প্রেস ব্রিপিং করেন। প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, কচুয়া উপজেলায় ১৮টি, শাহরাস্তি উপজেলায় ১১টি  ফরিদগঞ্জ উপজেলায় ৩১টিসহ ৬০ পরিবারর নিকট ঘরের চাবি হস্তান্তর করা হবে।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম