ভূতাইলে মৎস চাষ বিষয়ক প্রশিক্ষণ প্রাপ্তদের মাঝে সনদ বিতরণ

কুমিল্লা: কুমিল্লা জেলার মুরাদনগর থানার ভূতাইল গ্রামের স্বপ্নতরী সামাজিক উন্নয়ন সংগঠনের উদ্যোগে ও কুমিল্লার যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে মাসব্যাপী মৎস চাষ বিষয়ক প্রশিক্ষণ প্রাপ্তদের মাঝে সনদ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (০৮ সেপ্টেম্বর) বিকালে ৬ নং ভূতাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড এর সচিব মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।
যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. শামসুজ্জামান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলার সহকারি শিক্ষা অফিসার মোঃ আনোয়ার, ভূতাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৃপ্তি রানী সরকার, বীর মুক্তিযোদ্ধা রওশন আলী, শ্রীকাইল বাজার পরিচালনা পরিষদের সভাপতি আবদুস সাত্তার, শ্রীকাইল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য  আনোয়ার হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা সুভাস দাস, স্বপ্নতরী সামাজিক উন্নয়ন সংগঠনের আহবায়ক মাহাবুল হাসান কমল, যুগ্ম আহবায়ক সুমন মীর প্রমূখ।
অনুষ্ঠানে স্বপ্নতরী সামাজিক উন্নয়ন সংগঠনের সদস্য বাপ্পী মুন্সীসহ প্রশিক্ষণপ্রাপ্তরা উপস্থিত ছিলেন।
পরে অনুষ্ঠানের প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ মাসব্যাপী প্রশিক্ষণপ্রাপ্তদেরকে সনদ ও যাতায়াত ভাড়া প্রদান করেন।
ফম/এস.পলাশ/এমএমএ/

শাহরিয়া পলাশ | ফোকাস মোহনা.কম