চাঁদপুরে জাতীয়তাবাদী মহিলাদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চাঁদপুর: বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে চাঁদপুর জেলা মহিলাদল।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকেলে দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাহাবুব আনোয়ার বাবলু।

তিনি তার বক্তব্যে বলেন, গনতন্ত্র কে বাঁচাতে হবে। শেষ পর্যন্ত আমাদের লড়তে হবে। বিপ্লবীদের কখনও দাবিয়ে রাখা যাবে না। বর্তমান সরকারের অধিনে বিএনপি কোন নির্বাচনে অংশ নেবে না। সময় এসেছে প্রস্তুতি নেওয়ার। তাই রাজপথের জন্য আমাদের প্রস্তুত নিতে হবে। পুরুষদের পাশাপাশি মহিলারা ও রাজপথে সমানভাবে ভূমিকা রাখবে এই হোক প্রতিষ্ঠাবার্ষিকীর অঙ্গিকার।

চাঁদপুর জেলা মহিলাদলের সভাপতি অ্যাড. মনিরা চৌধুরীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক অ্যাড. শিরিন সুলতানা মুক্তার পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা মহিলাদলের সহ-সভাপতি অ্যাড. কোহিনুর বেগম, শহর মহিলা দলের সাধারণ সম্পাদিকা নাহিদা রহমান সেতু, সদর থানা মহিলাদলের সহ-সভাপতি নাসরিন রহমান।

এ সময় জেলা, থানা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনাসভা শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন নেতৃবৃন্দ।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম