ব্রয়লার মুরগির দাম নিয়ে লুকোচুরি!

ফাইল ছবি।

চলতি রমজান মাসের পূর্ব থেকেই ব্রয়লার মুরগির দাম পর্যায়ক্রমে বাড়তে থাকে। শেষ পর্যন্ত বেড়ে দাম দাঁড়ায় ৩০০টাকা। এখন দাম কমানো হয়েছে। কিন্তু কত টাকা কমানো হলো। বিষয়টি নিয়ে অনেকটা লুকোচুরি খেলছেন এই ব্যবসার সাথে জড়িত সিন্ডিকেট। পূর্বের দামে যেতে কত টাকা কমাতে হবে। এই বিষয়টি আড়ালে চলে যাচ্ছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলছে প্রতি কেজিতে ১০০টাকা কমেছে। তাহলে বাড়ানো হয়েছে কত টাকা? এখনো স্বাভাবিক মূল্যে আসার কত টাকা বাকী।

বিগত দিনের বাজার দর পর্যালোচনা করে দেখাগেছে স্বাভাবিকভাবে প্রতিকেজি ব্রয়লার মুরগী বিক্রি হয়েছে ১৩০-১৫০টাকা। বাড়ানো হয়েছে ১৫০-১৮০টাকা। এখন ১০০টাকা কমানো হলেও পূর্বের মূল্যের চাইতে ৫০-৭০টাকা প্রতি কেজিতে অতিরিক্ত মূল্য নেয়া হচ্ছে। প্রতি কেজিতে ৫০-৭০টাকা অতিরিক্ত নেয়ার বিষয়টি ব্যবস্থা নেয়া না হলে এটি নিয়মে পরিণত হবে।

বুধবার (২৯ মার্চ) চাঁদপুর শহরের ওয়ারলেছ বাজার গিয়ে দেখাগেল প্রতিকেজি ব্রয়লার মুরগী বিক্রি হচ্ছে ২০০টাকা। আর কক বিক্রি হচ্ছে ৩০০টাকা।

এই বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তররের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বলেছেন, দেশব্যাপী অভিযান এবং তৎপরতার কারণে ব্রয়লার মুরগির দাম কেজিতে ১০০ টাকা কমেছে। অন্যান্য বছর রমজান মাসে ভোগ্যপণ্যের বাজারে অস্থিরতা দেখা গেলেও এবার বাজার স্থিতিশীল রয়েছে।

এ এইচ এম সফিকুজ্জামান গনমাধ্যমকে বলেন, ‘মুরগির দাম অযৌক্তিভাবে বেড়ে যাওয়ায় ২৮০ টাকা কেজি বিক্রি হচ্ছিল। আমরা এর প্রেক্ষিতে দেশব্যাপী অভিযান পরিচালনার পাশাপাশি সংশ্লিষ্ট ব্যবসায়ীদেরকে সঙ্গে নিয়ে নানা উদ্যোগ গ্রহণ করি। এর ফলস্বরুপ পোল্ট্রি মুরগি এখন ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। কেজিতে ১০০ টাকা কমেছে।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম