
কুমিল্লা : জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়নসহ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সংযুক্ত কর্মকর্তা কর্মচারী কল্যাণ পরিষদের পাঁচ দফা দাবী আদায়ের লক্ষ্যে সারা দেশের ন্যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় প্রকল্প বাস্তবায়ন অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা গতকাল মঙ্গলবার সকাল ৮-১২ পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালন করেন।
জানা যায়- দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২ এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়ন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) পদ আপগ্রেডেশন, উপজেলা প্রকল্প বাস্তবয়ন কর্মকর্তা (পিআইও) পদ আপগ্রেডেশন, সচিবালয়ের ন্যায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মচারীদের পদনাম পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সকল শূন্যপদ পদোন্নতি/চলতি দায়িত্ব/নিয়োগের মাধ্যমে পুরণসহ ৫ দফা দাবীতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সংযুক্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদ বিগত ৯ থেকে ১০ বছর যাবত আলোচনা সভা, মানববন্ধন ও স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন কর্মসূচির মাধমে সুশৃঙ্খলভাবে আন্দোলন করে আসছে।
কর্মবিরতি কালে উপস্থিত ছিলেন- ব্রাহ্মণপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: এনামুল হক, সহকারী প্রকৌশলী মুহাম্মদ জাহাঙ্গীর হোসেন, অফিস সহকারী হাবীবুর রহমান, কার্য সহকারী লিপু চন্দ্র রায়, অফিস সহায়ক সুরেশ জয়ধর।
ফম/এমএমএ/



