
কুমিল্লা : জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়নসহ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সংযুক্ত কর্মকর্তা কর্মচারী কল্যাণ পরিষদের পাঁচ দফা দাবী আদায়ের লক্ষ্যে সারা দেশের ন্যায় কুমিল্লার বুড়িচং উপজেলায় প্রকল্প বাস্তবায়ন অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৮-১২ পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালন করেন।
জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২ এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়ন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) পদ আপগ্রেডেশন, উপজেলা প্রকল্প বাস্তবয়ন কর্মকর্তা (পিআইও) পদ আপগ্রেডেশন, সচিবালয়ের ন্যায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মচারীদের পদনাম পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সকল শূন্যপদ পদোন্নতি/চলতি দায়িত্ব/নিয়োগের মাধ্যমে পুরণসহ ৫ দফা দাবীতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সংযুক্ত কর্মকর্তা কর্মচারী কল্যাণ পরিষদ বিগত ৯ থেকে ১০ বছর যাবত আলোচনা সভা, মানববন্ধন ও স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন কর্মসূচির মাধমে সুশৃঙ্খলভাবে আন্দোলন করে আসছে।
কর্মবিরতি কালে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বুড়িচং এবং আদর্শ সদর উপজেলা মোঃ মোস্তফা মাইদুল মোর্শেদ মুরাদ অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক মনজুরুল আলম ও মোঃআল আমিন, কার্য সহকারী বাপ্পি রানী দাস ও নাছের সরকার, অফিস সহায়ক কল্পনা রানী ও শাহাদাত হোসাইন।
ফম/এমএমএ/



