বেগম খালেদা জিয়া আমাদের স্বার্বভৌমত্বের প্রতীক : মোস্তফা খান সফরী

চাঁদপুর:  বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং চাঁদপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তফা খান সফরী বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের স্বার্বভৌমত্বের প্রতীক। যিনি বাংলাদেশের গণতন্ত্র রক্ষার আন্দোলনে আপোষহীন। মৃত্যুকে উপেক্ষা করে তিনি দেশ এবং দেশের মানুষের জন্য লড়াই সংগ্রাম করে যাচ্ছেন। ফলে বাংলাদেশের মানুষ দলমত নির্বিশেষে তাঁকে সম্মান করেন, ভালোবাসেন।

রোববার (১৪ ডিসেম্বর ) বিকেলে ত্রয়োদশ জাতীয়  সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত চাদপুর-৫ আসনে ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার মোঃ মুমিনুল হকের সমর্থনে আয়োজিত পথসভায় বিশেষ অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

হাজীগঞ্জ বাকিলা বাজার উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় মোস্তফা খান সফরী আরো বলেন, আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান নতুন বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছেন। যে বাংলাদেশ হবে উন্নত, সমৃদ্ধ এবং মর্যাদাশীল। যে বাংলাদেশে ফ্যামিলি কার্ডের মাধ্যমে গরিব অসহায় মানুষদের খাদ্য-চিকিৎসা সহ অনেক সুবিধা দেওয়া হবে। যে বাংলাদেশ হবে অশিক্ষা এবং বেকার মুক্ত। যে বাংলাদেশে সন্ত্রাস মাদক, দুর্নীতি এবং সামাজিক অপরাধ থাকবে না।
আমাদের মনে রাখতে হবে, এবারের নির্বাচনে ধানের শীষ জিতে গেলে বাংলাদেশ জিতে যাবে।
মোস্তফা খান সফরী আরো বলেন, আমি ইঞ্জিনিয়ার মোঃ মমিনুল হকের দীর্ঘদিনের সহযোদ্ধা হিসেবে কথা দিতে পারি, তিনি আপনাদের সম্মান রাখবেন। তিনি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে বিপুল ভোটে নির্বাচিত হওয়ার ওয়াদা দিয়েছেন। সেই ওয়াদা রক্ষা করা দায়িত্ব আপনাদের। তাই আপনাদের প্রতি আমার দাবী রইল, সর্বোচ্চ ভোটে ইঞ্জিনিয়ার মমিনুল হককে নির্বাচিত করবেন।

ধানের শীষের নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের ধানের শীষের পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মোঃ মমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক রাফিউস শাহাদাত ওয়াসিম পাটোয়ারী। এসময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম