বৃহস্পতিবার চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন

দুপ্যানেলে ১৫ পদে লড়ছেন ৩০ প্রাথী ॥ ভোটার ৩৭৩ জন

চাঁদপুর: ২৫ জানুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন-২০২৪। এ নির্বাচনে বিএনপি সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য প্যানেল ও আওয়ামীলীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সম্বনয় পরিষদের ৩০ জন প্রাথী ১৫ পদে লড়ছেন। তফসিল ঘোষণার পর এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিলো ৩৭৪ জন।

রোববার রাতে সমিতির জেষ্ঠ্য সদস্য আলহাজ¦ অ্যাডঃ মিজানুর রহমান মারা যাওয়াতে ভোটার সংখ্যা হয়েছে ৩৭৩ জন। নির্বাচন উপলক্ষ্যে দু’প্যানেলের প্রাথীদেও মধ্যেই চলছে প্রচার- প্রচারনা। এক প্যানেলের প্রাথী অপর প্যানেলের প্রাথী সহ ভোটারদের কাছে কাছে গিয়ে ভোট চাচ্ছেন তারা।

জেলা আইনজীবী সমিতির নির্বাচনী তফসিল অনুযায়ী কাল বৃহস্পতিবার ২৫ জানুয়ারি বেলা ১২ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সমিতির ভবনের ২য় তলায় এ ভোটগ্রহন অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রধান কমিশনারের দায়িত্ব পালন করবেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ এ.টি.এম মোস্তফা কামাল। রিটানিং অফিসার জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক অ্যাডঃ এ .জেড.এম রফিকুল হাসান রিপন, সহকারী নির্বাচন কমিশনার জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি অ্যাডঃ মোঃ তৌহিদুল ইসলাম তরুন ও জুনিয়র সহ-সভাপতি অ্যাডঃ মোহাম্মদ কাইউম মোল্লা।

বিএনপি সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য প্যানেলের অ্যাডঃ সেলিম আকবর-অ্যাডঃ আব্দুল্লাহীল বাকী ও অ্যাডঃ শরীফ মাহমুদ সায়েম প্যানেলের প্রাথীরা হলেনঃ- সভাপতি পদে অ্যাডঃ সেলিম আকবর, সিনিয়র সহ-সভাপতি পদে অ্যাডঃ এ,এন.এম মাইনুল ইসলাম, জুনিয়র সহ-সভাপতি পদে অ্যাডঃ ফরিদ আহমেদ মিয়া রিপন, সাধারন সম্পাদক পদে অ্যাডঃ মোঃ আবদুল্লাহীল বাকী, যুগ্ম সম্পাদক পদে অ্যাডঃ মোঃ শরীফ মাহমুদ সায়েম, সম্পাদক ফরমস পদে অ্যাডঃ সাজ্জাদুল বোরহান হৃদয়, সম্পাদক লাইব্রেরী পদে অ্যাডঃ জাবির হোসেন, সম্পাদক সমাজ কল্যান ও সেমিনার পদে অ্যাডঃ শাহাদাত সরকার শাওন, জেনারেল অডিটর পদে অ্যাডঃ মোঃ মামুন হোসেন মিয়াজী, রানিং অডিটর পদে অ্যাডঃ শফিকুল ইসলাম রনি, চেয়ারম্যান রেজিষ্ট্রারিং অথরিটি পদে অ্যাডঃ মুহাম্মদ আবুল বাশার ( সুমন ), সম্পাদক রেজিষ্ট্রারিং অথরিটি পদে মহিউদ্দিন ( ফাহাদ ) , সদস্য রেজিষ্ট্রারিং অথরিটি পদে অ্যাডঃ কামরুল হাসান প্রধান, অ্যাডঃ মোঃ আলাউদ্দিন ও অ্যাডঃ আবদুল্লাহ আল নাকিব।

আওয়ামী সমর্থিত সম্মিলিত আইনজীবী সম্বনয় পরিষদের অ্যাডঃ সাইয়েদুল ইসলাম বাবু-অ্যাডঃ মোঃ বদরুল আলম চৌধুরী ও অ্যাডঃ ইমাম হোসেন টিটু প্যানেলের প্রাথীরা হলেনঃ- সভাপতি পদে অ্যাডঃ মোঃ সাইয়েদুল ইসলাম বাবু, সিনিয়র সহ-সভাপতি পদে অ্যাডঃ গাজী মোঃ দুলাল মিয়া, জুনিয়র সহ-সভাপতি পদে মোঃ শাহজাহান আখন্দ, সাধারন সম্পাদক পদে অ্যাডঃ মোঃ বদরুল আলম চৌধুরী, যুগ্ম সম্পাদক পদে অ্যাডঃ মোঃ ইমাম হোসেন টিটু, সম্পাদক ফরমস পদে অ্যাডঃ রেজাউল করিম, সম্পাদক লাইব্রেরী পদে অ্যাডঃ রিজিয়া পারভীন শান্তা মানছুরী, সম্পাদক সমাজ কল্যান ও সেমিনার পদে অ্যাডঃ বিশ^জিত কর রানা, জেনারেল অডিটর পদে অ্যাডঃ মোঃ মাসুদ রানা, রানিং অডিটর পদে অ্যাডঃ আজমির খান, চেয়ারম্যান রেজিষ্ট্রারিং অথরিটি পদে অ্যাডঃ মোঃ আবু কাউছার, সম্পাদক রেজিষ্ট্রারিং অথরিটি পদে অ্যাডঃ শাহ-ই-জালাল সাব্বির , সদস্য রেজিষ্ট্রারিং অথরিটি পদে অ্যাডঃ মুহাম্মদ শেখসাদী, অ্যাডঃ মোহাম্মদ আতিকুর রহমান চৌধুরী ও অ্যাডঃ আবির হোসেন রনি।

ফম/এমএমএ/চৌইই/

চৌধুরী ইয়াসিন ইকরাম | ফোকাস মোহনা.কম