বীর শহীদদের প্রতি চাঁদপুর প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন

চাঁদপুর: ৫১তম মহান স্বাধীনতা দিবসে চাঁদপুরে ব্যাপক কর্মসূচি পালিত হয়েছে। দেশমাতৃকার টানে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে চাঁদপুরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

শুক্রবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সকল সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন এবং শহরের মুক্তিযোদ্ধা সড়কে মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য ‘অঙ্গীকার’ পাদদেশে ৩১ বার তোফধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা হয়।

চাঁদপুর প্রেসক্লাবের পক্ষ থেকে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য ‘অঙ্গীকার’ পাদদেশে পুষ্পস্তবক অর্র্পণ করেন প্রেসক্লাব সভাপতি গিয়াস উদ্দিন মিলন ও সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস।

এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, শরীফ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, সাংগঠনিক সম্পাদক আলম পলাশ, সদস্য মুনির চৌধুরী ও কেএম সালাউদ্দিন প্রমূখ।

দিবস উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে ব্যাপক কর্মসূচি পালিত হয়।

এছাড়াও দিবস উপলক্ষে সরকারি অন্যান্য দপ্তর, রাজনৈতিক দল ও বিভিন্ন পেশাজীবী সংগঠন পৃথক কর্মসূচি পালন করে।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম