চাঁদপুর: ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন করায় চাঁদপুর শহরের বাবুরহাট বাজারে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২০ মার্চ) দুপুরে বাজার তদারকি অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন।
তিনি বলেন, আজ শহরের বাবুরহাট বাজারে অভিযান পরিচালনাকালে ফলের মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে
মায়ের দোয়া ফলের দোকানকে ৩ হাজার টাকা, মাসুদ ফল বিতানকে ৩ হাজার টাকা, হারুনের ফল দোকানকে ২ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রির দায়ে সততা স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সর্বমোট ৪ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১৮ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
ইফতার আইটেম, ফল, তরমুজ, মিষ্টি দোকান, সবজি, মুদি, গরুর মাংস দোকানে অভিযান পরিচালনা করা হয়েছে। সবাইকে আইন মেনে ব্যবসা করতে নির্দেশনা দেয়া হয়েছে। অভিযানে সহযোগিতায় ছিলেন জেলা পুলিশের একটি চৌকস দল। ভোক্তার অধিকার রক্ষায় অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
ফম/এমএমএ/



