বাগাদী ইউনিয়নে জেলেদের মাঝে চাল বিতরণ 

চাঁদপুর সদর উপজেলার ৮  নং বাগাদী  ইউনিয়নে নিবন্ধিত জেলেদের মাঝে চাল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বেলায়েত হোসেন গাজী বিল্লাল।
চাঁদপুর:  চাঁদপুর সদর উপজেলার ৮ নং বাগাদী ইউনিয়নে নিবন্ধিত জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়েছে।
১২ অক্টোবর বৃহস্পতিবার জেলেদের মাঝে এই চাল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান ও বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সভাপতি আলহাজ্ব বেলায়েত হোসেন গাজী  বিল্লাল। এদিন এই ইউনিয়নের ৫৮৯ জন জেলের মাঝে ২৫ কেজি করে চাল বিতরণ করা হয়। 
এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস কর্মকর্তা ট্যাগ অফিসার  মিজানুর রহমান, ইউপি সচিব শহিদুল আলমসহ ইউপি সদস্যবৃন্দ।
উল্লেখ্য, মা ইলিশ রক্ষা কার্যক্রম চলমান থাকাকালীন সময়ে  নিবন্ধিত জেলেদের খাদ্য সহায়তা হিসেবে সরকারিভাবে এই চাল দেওয়া হয়।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম