
চাঁদপুরের ঐতিহ্যবাহী নাট্য সংগঠন বর্ণচোরা নাট্যগোষ্ঠীর ৫০বছর পথ চলার আনন্দে ১১দিনব্যাপী আন্তর্জাতিক নাট্যোৎসবের ২য় দিন বৃহস্পতিবার চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ হয়েছে ঢাকা পদাতিক নাট্য সংসদের নাটক ” গুণজান বিবির পালা”। নির্দেশনায় সায়িক সিদ্দিকী।
নাটকের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটির সম্মানিত সদস্য এম ইসফাক আহসান সিআইপি।
তিনি বলেন, ‘আমাদের শিল্প, সাহিত্য ও সংস্কৃতির হাজার বছরের যে ঐতিহ্য রয়েছে সেগুলোকে আরো সমৃদ্ধ করতে আমাদের দেশের শিল্পী, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীদের আরো বেশি মনযোগী হওয়া প্রয়োজন।
ইশফাক আহসান সিআইপি আরো বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার আমাদের সংস্কৃতি চর্চায় সবধরনের সরকারি পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে।তাছাড়া, গুণিজনদের কাজের সরকারি স্বীকৃতি হিসেবে শিল্পকলা একাডেমির সম্মাননা সংস্কৃতি কর্মীদের উৎসাহিত করতে বিশেষ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
আজ ৩য় দিন দেখবেন নারায়ণগঞ্জ সংশপ্তক নাট্য দলের নাটক ” মলিয়ের এর কমেডি ” ভদ্দনোক “। প্রতিদিন সন্ধ্যা ৭টায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে। আপনার আমন্ত্রিত।
ফম/এমএমএ/



