বঙ্গবাজারে চাঁদপুরের ৩১ ব্যবসায়ীর প্রায় ৬০ কোটি টাকার ক্ষতি সাধিত

চাঁদপুর: রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকান্ডে চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার ৩১ ব্যবসায়ীর প্রায় ৬০ কোটি টাকা ক্ষতিসাধিত হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে চাঁদপুর সদর উপজেলার নজরুল ও শাহরাস্তির শহীদুল মুজমদার। এ ছাড়া সব চাইতে বেশী ক্ষতি হয়েছে,ফরিদগঞ্জ সদর উপজেলার পাইকারী ও বৃহত্তম কম্বল ব্যবসায়ী ছিদ্দিক পাটওয়ারীর প্রায় ১০ কোটি টাকার কম্বল পুড়ে ক্ষতিসাধিত হয়ে সে এখন পথে বসতে হয়েছে।

ক্ষতিগ্রস্তদের মধ্যে হাজীগঞ্জ উপজেলায় রয়েছে, উপজেলার গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের পাঁচৈই গ্রামের বাসিন্দা ও জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান হাজী জসিম উদ্দিন এবং তার তিন ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠান, গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের হরিপুর গ্রামের মহসিন উদ্দিন তুষারসহ তাদের তিন ভাইয়ের ৫টি ব্যবসা প্রতিষ্ঠান, ৭নং বড়কুল পশ্চিম ইউনিয়নের সমেশপুর গ্রামের সর্দার বাড়ির আনোয়ার হোসেন লিটন,আবু জাফরের ব্যবসা প্রতিষ্ঠান, সাদ্রা গ্রামের দর্জি বাড়ির ইউসুফের ব্যবসা প্রতিষ্ঠানসহ আরো বেশ কয়েকজন দোকানঘর পুড়ে ২০ কোটি টাকার ক্ষতি হয়েছে। সব মিলিয়ে চাঁদপুরের ৩১ ব্যবসায়ীদের ৬০ কোটি টাকার ক্ষতি হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন, বঙ্গবাজার ব্যবসায়ী সমিতির নেতা ও হাজীগঞ্জের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী হাজী জসিম উদ্দিন।

ক্ষতিগ্রস্ত ফারুক জানান, জসিম উদ্দিন, আঃ রহিম, হান্নান ,মানিকসহ তাদের ৫ ভাইয়ের ১৫টি দোকানঘর ও মালামাল আগুনে পুড়ে ৪ কোটি টাকার ক্ষতিসাধিত হয়েছে। তিনি বলেন, চাঁদপুর জেলার মধ্যে বঙ্গবাজারে হাজীগঞ্জের ব্যবসায়ী ছিল অর্ধশতাধিক।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মহসিন তুষার জানান, গত কয়েক যুগ ধরে তারা বঙ্গবাজারে ব্যবসা করে আসছেন। তাদের পাইকারি ও খুচরা এবং থান কাপড়ের ব্যবসা ছিল । যা পুড়ে ছাই হয়ে গেছে। তাদের ৫ কোটি টাকা খরচ করে মালামাল উঠনো হয়েছে। তিনি জানান, ঈদকে সামনে রেখে ধার দেনা করে মালামাল তুলেছেন। যা বিক্রি করে দেনা পরিশোধ করার কথা ছিল। যা আগুনে পুড়ে নিঃস্ব হয়ে গেছি। চাঁদপুর সদর উপজেলার নজরুলের বঙ্গবাজারের দ্বিতীয় তলায় ৭টি দোকান ছিল। তা পুড়ে ছাই হয়ে গেছে।

এ ছাড়া শাহরাস্তি উপজেলার চিতোষীর শহিদুল ইসলাম মজুমদার। বত্রিশ বছর তিনি বঙ্গবাজারে শার্টের পাইকারি দোকান ছিল। তার ৪টি দোকান ছিল। সব পুড়ে এখন সে নিঃস্ব। ক্ষতিপুরণ প্রদানের জন্য ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা সরকারের দৃষ্টি কামনা করছেন।

উল্লেখ্য, মঙ্গলবার ভোরে ঢাকার বঙ্গবাজারে ভয়াবহ আগুন লেগে কোটি কোটি টাকা ব্যবসায়ীদের ক্ষতি হয়।
ফম/এমএমএ/

মো. শওকত আলী | ফোকাস মোহনা.কম