
চাঁদপুর: চাঁদপুরে ফৌজদারী কার্যবিধি ১৮৯৮ এবং দেওয়ানী কার্যবিধি ১৯০৮ এর সাম্প্রতিক সংশোধনী বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩১ আগস্ট) বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন সিনিয়র জেলা ও দায়রা জজ বেগম সামচ্ছুন্নাহার।
চাঁদপুর বিচার বিভাগের আয়োজিত সেমিনারে বক্তব্য দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) মো. আব্দুল হান্নান, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মুনতাসির আহমেদ,অতিরিক্ত জেলা ও দায়রা জজ (১) আমিরুল ইসলাম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২ ) সৈয়দ তফাজ্জল হোসেন হীরু, জেলা জজ আদালতের পিপি অ্যাড. কুহিনুর বেগম, জিপি অ্যাড. এ জেড এম রফিকুল হাসান রীপন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. বাবর বেপারী, সাধারন সম্পাদক অ্যাড. জসিম উদ্দীন মেহেদী হাসান,সিনিয়র আইনজীবী অ্যাড. হেদায়েত উল্লা, অ্যাড. আজহারুল ইসলাম, অ্যাড. শরীফ মাহমুদ ফেরদৌস শাহিন প্রমুখ।
সিনিয়র সহকারী জজ আব্দুল আলীমের সঞ্চালনায় ফৌজদারী কার্যবিধি ১৮৯৮ এর প্রবন্ধ উপস্থাপন করেন জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ফারহান সাদিক ওদেওয়ানী কার্যবিধি ১৯০৮ এর সাম্প্রতিক সংশোধনী বিষয়ে উপস্থাপন করেন যুগ্ন ও জেলা দায়রা জজ ফারহানা লোকমান।
উপস্থিত ছিলেন চাঁদপুর বিচার বিভাগের বিচারক ও আইনজীবীরা।
ফম/এমএমএ/চৌইই/



