ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনারোধে সচেতনতামূলক বিলবোর্ড স্থাপন

ফরিদগঞ্জ (চাঁদপুর): নিরাপদ সড়ক চাই (নিসচা), ফরিদগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ঝুঁকিপূর্ণ সড়কে স্থাপন করা হয়েছে সচেতনামূলক বিলবোর্ড ।

শনিবার (১৩ মে) ফরিদগঞ্জের চান্দ্রা-গাজীপুর সড়কের চান্দ্রা রাড়ী বাড়ী সংলগ্ন ১টি, মদনের গাঁও খান বাড়ীর সামনের সড়কে ১টি, চান্দ্রা আব্দুল হাকিম চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয় সড়ক সংলগ্ন ১টি, মদনের গাঁ ঠাকুর বাড়ী সংলগ্ন সড়কে ১টি, চাঁদপুর-রায়পুর সড়কের সেকদী টুবগী রাস্তার পাশে ১টি,শোবান রাস্তার পাশে ২টি,ধানুয়া বাজার সংলগ্ন সড়কে ১টি,ফরিদগঞ্জ ফাওয়ার অফিস সংলগ্ন সড়কে ১টি, নয়ারহাট সংলগ্ন সড়কে ১টি এবং মুক্তিযুদ্ধা অফিসের সামনের সড়ক সংলগ্ন ১টি বিলবোর্ড স্থাপন করা হয় ।

নিরাপদ সড়ক চাই,ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি বলেন, নিরাপদ সড়ক চাই সংগঠনটি সড়ক দুর্ঘটনা রোধে নানাবিধ কাজ করে যাচ্ছে । এরেই ধারাবাহিক অংশ হিসাবে ফরিদগঞ্জের দুর্ঘটনা প্রবণ এলাকা চিহ্নিত করে বিলবোর্ড স্থাপন করা হলো । ঝুঁকিপূর্ণ সড়কে বিলবোর্ড স্থাপনের কাজ চলমান থাকবে বলে জানান।

ফম/এমএমএ/

মো. বারাকাত উল্লাহ | ফোকাস মোহনা.কম