ফরিদগঞ্জ (চাঁদপুর): সকালে প্রতিটি মণ্ডপে দশমী বিহীত পূজা সম্পন্ন হয়। এরপর নারীরা সিদুঁর খেলা ও মায়ের চরণে প্রনাম করে।
বুধবার (৫ অক্টোবর) দুপুরে প্রতিটি মণ্ডপে থেকে নিকটবর্তী জলাশয়ে মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে প্রতিমা বিসর্জনের মাধ্যমে বিজয়া দশমী তথা শারদীয় দুর্গা পূজা সম্পন্ন হয়।
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ২০টি মণ্ডপের মধ্যে ১৭টি মণ্ডপের প্রতিমা দুপুরের মধ্যে বিসর্জন হলেও উপজেলা সদরের দুটি এবং ধানুয়া গ্রামের একটি প্রতিমা সন্ধ্যা নাগাদ বিসর্জন হয়।
ফম/এমএমএ/



