ফরিদগঞ্জ (চাঁদপুর): চাঁদপুর-৪ ফরিদগঞ্জ সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাত ও শুভেচ্ছা বিনিময় করেছেন নবগঠিত উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
শনিবার (৭ অক্টোবর) বিকালে নয়া কমিটির পক্ষে সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সৌজন্য সাক্ষাতে উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক লিটন কুমার দাস, সদস্য সচিব ও যুগান্তর প্রতিনিধি প্রবীর চক্রবর্তী , সদস্য বীরমুক্তিযোদ্ধা মানিক চন্দ্র দাস, নারায়ন রবিদাস, গনেশ লোধ, পরেশ দাস, গৌতিম দাস প্রমুখ। এসময় সংসদ সদস্য আসন্ন শারদীয় দুর্গাপূজা নিয়ে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।
এসময় আওয়ামীলীগ নেতা খাজে আহমেদ মুজমদার, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আলী আক্কাস পাটওয়ারী, উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহিন, যুগ্মআহ্বায়ক হেলাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান পাটওয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/


