ফরিদগঞ্জ (চাঁদপুর): চাঁদপুরের ফরিদগঞ্জে গ্রামের পিছিয়ে পড়া নারীদের আর্ত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আয়বর্ধক প্রশিক্ষণ (ব্লক বাটিকা) প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের আয়োজনে ও উপজেলার চরদু:খিয়া পশ্চিম ইউনিয়ন পরিষদের ব্যবস্থাপনায় ওই ইউনিয়নের ২০জন নারীকে প্রায় মাসব্যাপি এই প্রশিক্ষণ প্রদান করা হয়।
রোববার (২২ জুন ২০২৫) দুপুরে স্থানীয় পরিষদ মিলনায়তনে প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মেজবাহ উদ্দিন। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শাহজাহান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আমেনা বেগম।
ফম/এমএমএ/



