ফরিদগঞ্জে টিসিবি পণ্য বিক্রয়কে কেন্দ্র করে ইউপি সদস্যের ওপর হামলা

ফরিদগঞ্জ (চাঁদপুর): ফরিদগঞ্জে টিসিবির পণ্য বিক্রয়কে কন্দ্রে করে সন্ত্রাসী কর্মকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন্ত্রাসী কর্মকান্ডে বাঁধা দিতে গিয়ে হামলার শিকার হয়েছেন ইউনিয়ন পরিষদের সদস্য মো. মিজানুর রহমান। উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের চান্দ্রা বাজারে বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে।
ঘটনাস্থলে পুলিশ গিয়ে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করে। এতে থানায় দু’টি অভিযোগের বিষয় নিশ্চিত হওয়া গেছে।
সরেজিমনে জানা যায়, চান্দ্রা বাজারে কর্ণেল আবু ওসমান চৌধুরী স্মৃতি স্তম্ভের পাশে টিসিবির পণ্য সংশ্লিষ্ট ডিলার বিল্লাল গাজী তার নিয়োগকৃত জনবল দিয়ে টিসিবি পণ্য যথা নিয়মে বিক্রয় করে আসছিলেন। এসময় লাইনে দাঁড়িয়ে থাকা মানুষদের কাছে পণ্য বিক্রয় না এলোমেলোবস্থায় থাকা মানুষদের কাছে পণ্য বিক্রয় করাকে কেন্দ্র করে প্রথমে হট্টগল হয়। হট্টগলের খবর পেয়ে ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মিজানুর রহমান ঘটনারস্থলে সৃষ্টবিরোধ মিটাতে গেলে অভিযুক্তরা মিজানুর রহমানের সাথেও তর্কে জড়িয়ে পড়ে। এসময় ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত আলাউদ্দিন (৩৮), মাইনুদ্দিন (৩৫), জাকির হোসেন (৩০) ও রাশেদ (২৮)সহ সংঘবদ্ধ একটি দল এসে ইউপি সদস্য মিজানুর রহমানের ওপর হামলা চালায়। ঘটনা সামাল দিতে টিসিবি পন্য বিক্রেতা বিল্লাল গাজী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ততক্ষনে আহত ইউপি সদস্য মিজানুর রহমানকে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
এদিকে শনিবার (৮ অক্টোবর) সকালে ইউনিয়ন পরিষদে উক্ত ঘটনার সঠিক তদন্ত ও বিচারের দাবীতে একটি আলোচনা সভা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
খবর পেয়ে ওই ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা যায়, ইউপি চেয়ারম্যান মো. জসিম উদ্দিন স্বপন ইউপি সদস্যদের সাথে উক্ত ঘটনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আলোচনা সভা পরিচালনা করছেন। এসময় সংবাদকর্মীদের তিনি জানান, টিসিবির পণ্য বিক্রয়ের স্থানে সমাস্যা সৃষ্টি হয়েছে। খবর পেয়ে আমার ইউপি সদস্য মিজানুর রহমান তার দায়িত্বপালন করতে গিয়ে সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছে। বিষয়টি আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছি। উক্ত ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে বিচারের দাবী জানাচ্ছি।
টিসিবির পণ্য বিক্রয়কারী বিল্লাল গাজী জানিয়েছেন, অভিযুক্তরা কার্ড ছাড়া টিসিবির পণ্য নিতে আসলে তাদের পণ্য দেওয়া হয়নি। এসময় তাঁরা আমাদের সাথে বিরোধ সৃষ্টি করে। ঘটনাস্থলে গিয়ে ইউপি সদস্য বিরোধ মিটাতে গেলে অভিযুক্তরা আরো ক্ষিপ্ত হয়। পরে আমরা ইউএনও স্যারকে অবহিত করলে ঘটনাস্থলে তিনি পুলিশ পাঠিয়ে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করে।
এদিকে অভিযুক্ত আলাউদ্দিন গংদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাদের খুঁজে পাওয়া যায়নি।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন জানিয়েছেন, এ ঘটনায় থানায় দু’টি অভিযোগ পেয়েছি, তদন্ত চলমান রয়েছে, অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসলিমুন নেছার কার্যালয়ে গিয়ে  স্বাক্ষাত না পেয়ে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে সংযোগ পাওয়া যায়নি। তাই বিষয়টি নিয়ে জেলা প্রশাসক মো. কামরুল হাসান বলেছেন, টিসিবি পণ্য বিক্রয় নিয়ে যে ঘটনাটি ঘটেছে, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি ইউএনও-কে নির্দেশ প্রদান করবো।
ফম/এমএমএ/

স্পেশাল করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম