ফরিদগঞ্জে ‘গ্যাস্ট্রিকের সিরাপ’ খেয়ে বৃদ্ধার মৃত্যু!

প্রতিকী ছবি।

চাঁদপুরের ফরিদগঞ্জে ৬০ বছরের বৃদ্ধা গ্যাস্ট্রিকের সিরাপ মনে করে পাশে থাকা বিষ খেয়ে ১৫ দিন চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয়। ঘটনাটি উপজেলার রূপসা দক্ষিন ইউনিয়নের রঘুনাথপুর এলাকার গাজী বাড়িতে গত ১২ ডিসেম্বর রাতে ঘটে।

পুলিশ ও মৃতের পারিবারিক সূত্রে জানা যায়, রঘুনাথপুর গাজী বাড়ির নুর মোহাম্মদ গাজীর স্ত্রী কুসুম বেগম(৬০)। মৃত কুসুম বেগম এক ছেলে-মেয়ের জননী ছিলেন।

১২ ডিসেম্বর মঙ্গলবার রাতে গ্যাস্ট্রিকের সিরাপ মনে করে পাশে থাকা কীট নাশক (বিষ) খেয়ে পেলেন। এরপর ঘরের লোকজন তাকে দ্রুত উদ্ধার কের পাশ্ববর্তী উপজেলার রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য লক্ষ্মিপুর সদর হাসপাতালে প্রেরণ করেন।

এরপর কুসুম বেগমের অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কুসুম বেগমের অবস্থা বিপদজনক দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

১০ থেকে ১১ দিন চিকিৎসারত অবস্থায় সোমবার (২৬ ডিসেম্বর) দিনগত রাতে কুসুম বেগমের মৃত্যু হয়।

বৃদ্ধা কুসুম বেগমের মৃত্যুর সংবাদ পেয়ে ফরিদগঞ্জ থানার এসআই মো. নুরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম