ফরিদগঞ্জে কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ২

গ্রেপ্তার দুই আসামী।

চাঁদপুর : চাঁদপুরের ফরিদগঞ্জের পৌর এলাকায় পথচারী এক কিশোরীকে গণধর্ষণ চেষ্টার মামলায় ২ কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ফরিদগঞ্জ পৌর এলাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- পশ্চিম বড়ালী গ্রামের মো. হোসেনের ছেলে মো. আরাফাত হোসেন (১৭) ও কাছিয়ারা গ্রামের সাইদুল ইসলামের ছেলে শিহাব হোসেন (১৭)। এর আগে সোমবার (১ সেপ্টেম্বর) রাতে ফরিদগঞ্জ বাসস্ট্যাণ্ড এলাকা থেকে ভুক্তভোগী কিশোরীকে অপহরণ করে নিয়ে ধর্ষণ চেষ্টা করা হয়েছে মর্মে থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীর মা।

ভুক্তভোগী কিশোরীর মা জানান, দরিদ্রতার কারনে তার ১৪ বছর বয়সী কিশোরী মেয়ে ঢাকায় গার্মেন্টস শ্রমিকের কাজ করতে নিকট আত্মীয়ের সাথে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে ঘটনার দিন সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়। রাতে ফরিদগঞ্জ বাসস্ট্যাণ্ড এলাকায় পোঁছালে ভুক্তভোগীকে অভিযুক্ত একদল কিশোর প্রথমে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয় এলাকায় নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে কাছিয়াড়া গ্রামে রাজার পার্ক এলাকায় একটি একটি বাগানে নিয়ে ধর্ষণ চেষ্টা করে। এসময় ভুক্তভোগী কিশোরীর ডাকচিৎকারে অভিযুক্তরা পালিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম বলেন, ঘটনার শিকার কিশোরীর মা বাদী হয়ে থানায় অভিযোগ করলে ঘটনার প্রাথমিক সত্যতা নিশ্চিত হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মিয়মিত মামলা দায়ের করা হয়। এ ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকিদেরও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম