মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তরের বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া শিক্ষার্থীদের আয়োজনে বিতর্ক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। ঈদের দিন বিকাল ৩ ঘটিকার সময় উপজেলার দুলাল কান্দি গ্রামে আয়োজিত চমৎকার একটি বিতর্ক প্রতিযোগীতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন। অত্যান্ত প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় প্রতিযোগীতা।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও অনুষ্ঠানের আহ্বায়ক একেএম নাজমুল হাসানের ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদী হাসান হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) মোঃ আল এমরান খান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গজরা ইউপি চেয়ারম্যান শহীদ উল্লা প্রধান, ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আঃ মান্নান বেপারী, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরাফাত আল-আমিন, নিরাপদ সড়ক চাই মতলব উত্তর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেহান উদ্দিন, সাংবাদিক মমিনুল ইসলাম, কবির হোসেন মাস্টার প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য বাংলাদেশ আজ বিশ্বের কাছে মাথা উঁচু করে সম্মানিত হয়েছে। তিনি নিজের জীবন বাঁজি রেখে দেশের উন্নয়ন করছেন। দেশে মেঘা প্রকল্প বাস্তবায়ন করছেন। স্মার্ট বাংলাদেশ গঠনে মেট্রোরেল চালু করেছেন। এটা একমাত্র শেখ হাসিনার দুরদর্শীতার জন্যই সম্ভব হয়েছে।
তিনি আরও বলেন, শুধু তাই নয়, দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে উন্নয়ন করেছেন। শহর কিংবা গ্রাম কোন শিক্ষা প্রতিষ্ঠানের ভেদাভেদ রাখেন নি। সকল শিক্ষা প্রতিষ্ঠানে সমানভাবে তথ্য প্রযুক্তি ও শিক্ষার মান নিশ্চিন্তে কাজ করে যাচ্ছেন। তাই বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। সবাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করছেন।
অজোপাড়া গায়ে এমন সুন্দর একটি বিতর্ক অনুষ্ঠান আয়োজন করায় বিশ্ববিদ্যলয়ে পড়ুয়া শিক্ষার্থী ও আয়োজকদের ধন্যবাদ জানান তিনি।
ফম/এমএমএ/
উপজেলা করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম
সোশ্যাল মিডিয়ার বন্ধুরা শেয়ার করুন