মতলব উত্তর (চাঁদপুর): বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ২৬ মে শুক্রবার বিকালে উপজেলার বাংলাবাজার বেরীবাঁধে গাড়ি স্ট্যান্ড, সাহেব বাজার, আমিরাবাদ, নতুন বাজার সহ বেশ কয়েকটি স্থানে বিক্ষোভ সমাবেশ করেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান। এসময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন বিশ্বনেত্রী, বিশ্ব মানবতার মা। এমন একজন নেত্রীকে বহুবার হত্যা করার জন্য চেষ্টা করেছে ঐ বিএনপি জামায়াত। কিন্তু সফল হয় নি।
মিজানুর রহমান আরও বলেন, সম্প্রতি ঐ রাজশাহী বিএনপির নেতা কর্তক আবারো হত্যার হুমকি দেওয়া হয়েছে। এই হুমকির তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। খুব শীঘ্রই হুমকিদাতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সরকারের প্রতি আমি দাবী জানাচ্ছি। বিক্ষোভ মিছিল ও সমাবেশে মতলব উত্তরের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/



